বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল কাইয়ুমের সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং দলের সকল প্রয়াত নেতা–কর্মীর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম লিচু, সহ-সাংগঠনিক আবু মোতালেব, মহিলা দলের সভাপতি শিউলি আক্তার শান্তি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শহিদুল্লাহ, গোলাম রব্বানী বানী, আল আমিন বিদ্যুৎ, সাবেক যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউসার আমিন, পৌর শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহাগ মিয়া, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আল আমিন, পৌর বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন, বগারচর ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল ইসলাম শাহীনসহ ইউনিয়ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী।
দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ খালেদা জিয়ার সুস্থতা, জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments