কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের বিদ্যুৎ সঞ্চালন ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে স্টেশনের ভোল্টেজ রেগুলেটরে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এসময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারিরা আতকিংত হয়ে দিক বেদিক ছোটাছুটি করেন । মুহূর্তেই বন্ধ হয়ে যায় কলাপাড়া, কুয়াকাটাসহ পার্শ্ববর্তী তালতলী উপজেলার বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে কলাপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে বিদ্যুৎ গ্রাহকরা। বন্ধ রয়েছে উপজেলার সকল মিল, কলকারখানা। ইলিশের মৌসুম চললেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উপজেলার বরফ কলগুলো বন্ধ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার ভিতর বিদ্যুৎ সংযোগ চালু না হলে এখানকার মৎস্য ব্যবসায়ীরা কোটি কোটি টাকার রফতানিকৃত মাছ নিয়ে চরম বিভাগে পড়বে বলে জানান ব্যবসায়ীরা।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম জয় প্রকাশ নন্দী জানান, এই বিদ্যুৎ সঞ্চালন স্টেশন থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা, মৎস্য বন্দর আলীপুর, মহিপুর ও পার্শ্ববর্তী তালতলী উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন হয়। হঠাৎ এ অগ্নিকা- অন্তত ৬৭ হাজার গ্রাহক বর্তমানে অন্ধকারে রয়েছে। কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে সে বিষয়টিও নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, কিভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে বিষয়টি তদন্ত চলছে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কলাপাড়া ফায়ার সার্ভিস এর স্ট্রেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, তাদের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণ রয়েছে। কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments