মো.পাভেল ইসলাম, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের চারতলার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার (২৬)। তিনি মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শাহরিয়ার হবিবুর রহমান হলের ৩৫৪ নং রুমের আবাসিক ছাত্র।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক তারেক নুর জানান, কিভাবে শাহরিয়ার ছাদ থেকে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে শাহরিয়ার ছাদ থেকে পড়ে গেলে সহপাঠিরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে ৮নং ওয়ার্ডে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রাবি ছাত্র নিহতের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা হাসপাতালের ৮ নং ওয়ার্ডের দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতালের গেটসহ ৮নং ওয়ার্ডে ভাঙচুর চলায়। এ সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে শিক্ষার্থীরা ৮নং ওয়ার্ডের দুইজন চিকিৎসককে অবরুদ্ধে করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক নেতা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments