বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : আজ রক্তাক্ত ২২শে জুন। ১৯৯২ সালেরা এদিনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা হত্যা করে উত্তরবঙ্গের আখচাষীদের প্রাণের নেতা শহীদ কমরেড আব্দুস সালামকে। কৃষক শ্রমিক মেহনতি জনতার অবিসংবাদিত আপোষহীন নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ২৯তম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লালপুর থানা শাখা ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির। আজ সকাল ১১ টায় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উত্তর বঙ্গ চিনকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলীল, সাধারণ সম্পাদক বাবু সুকুমার সরকার, মাষ্টার মতিউর রহমান, আব্দুস সামাদ সহ ছাত্র মৈত্রী ও যুব মৈত্রী’র নেতা কর্মি।
শহীদ কমরেড আব্দুস সালাম কে ১৯৯২ সালে ২২ জুন ভারাটে সন্ত্রাসী
গোপালপুর সুগার মিলগেটে প্রকাশ্যে সকাল ১০ ঘটিকায় গুলি করে হত্যা করে। আজো এই হত্যার বিচার হয় নাই।
উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলীল বলেন, শহীদ সালাম হত্যার বিচার এখনো হয় নাই। হত্যার বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। শহীদ কমরেড় আব্দুস সালাম হত্যার বিচার করতে হবে। এই হত্যার বিচার না হওয়ার কারণে সন্ত্রসীরা জননেতা মমতাজকে হত্যা করার সাহস পেয়েছিল না। হত্যার রাজনীতি বন্ধের জন্য হত্যাকারীদের বিচার করতে হবে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments