ডেস্ক রিপোর্ট: আজ জাপানের টোকিও-এর নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি ক্রিয়ায় বাংলাদেশের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন অংশ গ্রহণ করেন।
অন্ত্যেষ্টি ক্রিয়া অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন জাপানের প্রধানমন্ত্রী এবং অন্ত্যেষ্টি ক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদাসহ জাপানের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রয়াত শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান।এ অনুষ্ঠানে তাঁর সাথে যোগদেন সংসদ সদস্য সেলিমা আহমেদ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ।
এদিকে আজ জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কর্তৃক আকাসাকা প্রাসাদে আয়োজিত সৌজন্য বিনিময় অনুষ্ঠানে যোগদেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।মন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী কিসিদার সাথে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শিনজো আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।বাংলাদেশের উন্নয়নে প্রয়াত শিনজো আবের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শিনজো আবে বাংলাদেশের এক জনপ্রকৃত বন্ধু ছিলেন এবং তাঁর সময়ে দু’দেশের সম্পর্ক সমন্বিত অংশীদারীত্বে উন্নীত হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments