কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: অবশেষে পটুয়াখালীর কলাপাড়ায় সেই জীন খাল উদ্ধারে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুর দুই টার দিকে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন ওই খালটির বাঁধ অপসারনের মধ্য দিয়ে শুরু হয় এ উদ্ধার অভিযান। এসময় খালের সন্মূখে অবৈধ একটি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। প্রায় দুই কিলোমিটার এ খাল উদ্ধার অভিযান শুরুর পরই জনমনে স্বস্তি লক্ষ করা গেছে। তবে এ খালের উপর অবৈধভাবে নির্মিত সকল বাঁধ অপসারন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮০’র দশকে ভ‚মি অফিসের কিছু অসাধু কর্মকর্তারা চাষযোগ্য কৃষি জমি দেখিয়ে এ খালটি বন্দোবস্ত দেয়। প্রবাহমান খালটিতে পানি ওঠা নামা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয় কৃষকসহ স্থানীয়রা। এ ব্যাপারে নাগরিক উদ্যোগ উপজেলা শাখা খালটি উদ্ধারের দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন ও সমাবেশ করেছে।
স্থানীয় বাসিন্দা টিপু মৃধা জানান, এক সময়ের প্র্রবাহমান এ খালটি দীর্ঘ বছর ধরে একটি মহলের কাছে জিম্মি ছিল। প্রশাসন এ খালটি উদ্ধার কাজ শুরু করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর দূর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্দোগে খালটিকে মুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। এধরণের সরকারি সকল সম্পদ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান বলেন, খাল উন্মুক্ত হওয়ায় সাধারণ জনগণের মধ্যে স্বন্তি ফিরে এসেছে।পরবর্তিতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে এ খালটি রক্ষা করার উদ্যোগ নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
সব মন্তব্য
No Comments