ডেস্ক রিপোর্ট: ‘বাংলাদেশে মার্কিন দূতাবাস এখন দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর অফিসে পরিণত হয়েছে। তারা অসাংবিধানিক পন্থায় সরকার পরিবর্তনের ব্যাপারে তাদের উৎসাহিত করছে। ওয়ার্কার্স পার্টি দৃঢ়ভাবে বলতে চায় বাংলাদেশের জনগণই তাদের ভাগ্য পরিবর্তন করবে। ঐ সকল অপশক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করবে।’
আজ ২০ অক্টোবর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদ সভায় কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট প্রদান করতে গিয়ে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি একথা বলেন। তিনি প্যালেস্টাইনের হাসপাতালে ইসরাইলের বোমা হামলাকে যুদ্ধাপরাধ অভিহিতকরে ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘকে ব্যবস্থা গ্রহণের আহবান জানান। বাদশা ইসরাইলী এই হামলা সম্পর্কে বিএনপি—জামাতের নীরবতার নিন্দা করে বলেন, একইভাবে তারা বাংলাদেশকে মার্কিন ও ইহুদীবাদী শক্তির চারণক্ষেত্র বানাতে চায়।
দেশের ক্রমবর্ধমান দুনীর্তি, অর্থপাচার, ঋণখেলাপি, রিজার্ভ কমে যাওয়া ও সামগ্রিক মূল্যস্ফীতির কথা উল্লেখ করে বলেন, এসব বিষয়ে কার্য্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনগণ সরকার ও শাসনব্যবস্থা সম্পর্কে আস্থাহীন হয়ে পড়বে এবং নির্বাচনে তার প্রতিফলন ঘটবে।
পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পরিষদের সভায় ১২১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা করেন ও সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন। সভার শেষে বিকেলে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সদ্যপ্রয়াত কমরেড আব্দুল মজিদ, কমরেড আনোয়ারুল হক বাবলু, কমরেড আনসার আলী মোল্লার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments