জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগ ফুটবল লীগ-২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে টিম টর্নেডোকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিএ রয়্যালস।
বুধবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে ৫১তম আবর্তনের বিশ্বজিৎ ধর রুদ্রের গোলে এগিয়ে যায় পিএ রয়্যালস। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ৫০ তম আবর্তনের আবু হানিফা ফারহান। এতেই ২-০ গোলে টিম টর্নেডোকে হারায় টিম পিএ রয়্যালস।
আসরের ফাইনাল ম্যাচে অনবদ্য নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হন ৫০ তম আবর্তনের শিক্ষার্থী আবু হানিফা ফারহান। এছাড়াও পুরো লিগে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পেয়েছেন ৪৯ তম আবর্তনের সুমন পাল, চোখ ধাঁধানো ফুটবল উপহার দিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন ৫০ তম আবর্তনের কায়সার মাহমুদ সৈকত এবং সেরা উদীয়মান খেলোয়ার নির্বাচিত হয়েছেন ৫১ তম আবর্তনের রাজিব চন্দ্র কর।
খেলা শেষে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৪৯ তম আবর্তনের মো. শাহিন রানার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হরে কৃষ্ণ কুণ্ড, সহযোগী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, সহকারী অধ্যাপক আবু সাইফ মো. তৌহিদুল আনাম, প্রাক্তন শিক্ষার্থী লেলিন মাহবুব, আমিরুল ইসলাম সুজন প্রমুখ।
প্রসঙ্গত, লোকপ্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর লোকপ্রশাসন ফুটবল লীগ অনুষ্ঠিত হয়। বিভাগীয় রীতি অনুযায়ী, স্নাতক (সম্মান) প্রথমবর্ষ থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের একত্র করে দল গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments