বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ৩৫জন গবেষক পিএইচ.ডি এবং ১৯জন এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন। গত ১৩ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে মো. জাহিদ হোসেন, শামীমা আক্তার ও অলোক কুমার চক্রবর্ত্তী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে ইমতিয়াজ আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে উম্মে জাকিয়া, রসায়ন বিভাগের অধীনে মোঃ আফজাল হোসেন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে সুবর্না শারমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে মাহমুদা বিনতে লতিফ, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধীনে মোহাম্মদ জমির উদ্দীন সিকদার, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে সজয় কান্তি সাহা, তাত্তি¦ক পদার্থ বিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আলমগীর হোসেন, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে নাফিজা ফেরদৌসী, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধীনে তামান্না তাসকীন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মোঃ নুরে আলম ও রাশেদা বেগম দিনা, মনোবিজ্ঞান বিভাগের অধীনে জেবিন নাহার ও মোঃ শাহীন মোল্লা, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে মোঃ মাহমুদ হাসান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধীনে মোঃ শওকত হোসেন, রসায়ন বিভাগের অধীনে স্বপন কুমার রায়, ফলিত গণিত বিভাগের অধীনে শাহীনা আক্তার, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধীনে এ. বি. এম. ছিদ্দিক, ইংরেজী বিভাগের অধীনে আলিয়া শাহ্নূর আমিন ও জাহিদ আলম মুন্না, মনোবিজ্ঞান বিভাগের অধীনে ফায়েজা আহ্মেদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মাসুদ ইবনে রহমান ও রওশন আরা বেগম, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মেহেনাজ হক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে মোঃ শরীফুল আলম ও ফকির মাশুক আলমগীর, মার্কেটিং বিভাগের অধীনে মোঃ আসলাম উদ্দিন, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধীনে মোহাম্মদ ফারুক সরকার, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে ফারজানা সুলতানা বারী, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধীনে মোঃ তৌহিদুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে ফজলে এলাহী মামুন।
এম.ফিল. ডিগ্রি প্রাপ্তরা হলেন- সংগীত বিভাগের অধীনে মোঃ তৌফিকুজ্জামান অপু, সুকান্ত সিংহ, ফাতেমা আক্তার এবং ইসরাত জাহান তমা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ মহিদুল ইসলাম, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে সাদেকা বাণু ও রাউফুন নাহার, আরবী বিভাগের অধীনে নূর মোহাম্মদ ও ইমরান মাহমুদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মোঃ আতিকুর রহমান ও এস. এম. রুহুল আমীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে রাবেয়া বস্রি চাঁদনী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে শামীমা অরিন ঐশী, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে ফারিহা তাসনীম, লোকপ্রশাসন বিভাগের অধীনে মারুফা আক্তার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে আয়েশা আক্তার সুমি, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মোঃ আশিকুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে লুৎফুন্ নাহার এবং অর্থনীতি বিভাগের অধীনে সাদিয়া ইসলাম।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments