উজিপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সকাল সাড়ে ১০ টায় উজিরপুর মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাসের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।আরো বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার রাড়ি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাহমাতুল বাড়ি, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূরহোসেন, ওয়ার্ল্ড ভিশনের উজিরপুর এরিয়া ম্যানেজার সিলভিয়া ডেইজি, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফাইজুল হক রাড়ী সহ অনেকে।অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে ৭০ জন কৃষক প্রতিনিধি অংশগ্রহণ করেন। সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলকে আকৃষ্ট করে তোলে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments