সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস : সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানার স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোর অফিসাররা কর্মস্থলে যোগদান করেছেন। বাকিরাও খুব তারাতারি কর্মস্থলে ফিরবে। তবে ক্ষতির সঠিক পরিমান জানতে আরো কিছুদিন সময় লাগবে।
রোববার সকালে নগরীর ক্ষতিগ্রস্ত লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম।
তিনি আরোও বলেন, দুবৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়ি আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত করেছে। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।
তিনি আরোও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের পাশাপাশি কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেক পুলিশ সদস্যরা কাজে যোগ দিতে শুরু করেছেন। অন্যান্যদের কাজে যোগ দেওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশের ক্ষয়ক্ষতির পরিমান অনেক। তবে ক্ষতির সঠিক পরিমান জানতে আরো কিছুদিন সময় লাগবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- সিলেট রেঞ্জের আওতাধীন ৩৯টি ও মেট্রোপলিটন এলাকার ৬টি থানা এবং ৩টি ফাঁড়িতে জ্বালাও-পুড়াও এবং ভাঙচুর হয়েছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments