নাটোর প্রতিনিধি: নাটোর শহরে রাস্তার পাশে পড়েছিল একটি বিদেশি পিস্তলসহ ১১ রাউন্ড গুলি। পরে সেগুলো উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ সেপ্টেম্বর) রাত ১০টার
দিকে শহরের স্টেশন কারবালা মোড় থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র শহরের একজন ঠিকাদারের নামে লাইসেন্স করা।
এ প্রসঙ্গে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের আগেই নির্দেশ প্রদান করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে শহরের স্টেশন এলাকায় ঠিকাদার আশফাকুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত এই অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম। এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলিও চালিয়েছেন বলে জানতে পেরেছি। উদ্ধার হওয়া অস্ত্রসহ আরো কয়েকটি অস্ত্র তার বেহাত হয়েছে বলে তিনি (আশফাকুল) পুলিশকে জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২০মে) দুপুরে উপজেল ...
সব মন্তব্য
No Comments