রাজশাহী অফিস: রাজশাহীতে হঠাৎ বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর প্রতিটি এলাকায় এক থেকে দুই বার লোডসেডিং থাকছে। একেতো রমজান মাস তার ওপর গরম। এর মাঝে বিদ্যুতের এমন আসা যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।
তবে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারি প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) তথ্য মতে, রাজশাহীতে বিদ্যুতের চাহিদার অনুপাতে ঘটতি রয়েছে প্রায় ৩৬ শতাংশ। এ কারণে লোড ম্যানেজমেন্ট করা হচ্ছে।
তারা বলছে, গরমের জন্য বাড়িতে বাড়িতে এসি চলছে। এছাড়াও সন্ধ্যায় পর নামাজের জন্য মসজিদগুলোতেও চালানো হয় এসি। আবার খরা মৌসুম হওয়ায় সেচ কাজেও বেড়েছে বিদ্যুতের চাহিদা। আর সন্ধ্যার পর হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে বসানো হয়। এ সব কারণে বর্তমানে বিদ্যুতে ঘাটতি বেড়েছে।
রাজশাহী নগরের ভদ্রা এলাকার বাসিন্দা সাহেলা বেগম জানান, গত তিন দিন থেকে হঠাৎ করেই বিদ্যুত বিভ্রাট বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে এমন বিদ্যুত বিভ্রাট তাদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
একই অভিযোগ পবা নতুন পাড়া এলাকার ব্যবসায়ী সানি ইসলাম। তার দাবি, কয়েকদিন থেকে প্রতিদিন ইফতারের আগে ও পরে প্রায় এক ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এটা যন্ত্রনাদায়ক। একই ভাবে ২৪ ঘন্টায় কমপক্ষের ৩/৪ বার বিদ্যুৎ টানা হচ্ছে।
নেসকোর তথ্য মতে, রাজশাহী জেলায় চাহিদার বিপরীতে বিদ্যুতের ঘাটতি প্রায় ৩৬ শতাংশ। আর রাজশাহী বিভাগে এই ঘাটতি পরিমাণ ১৫ শতাংশ। বিদ্যুত ঘাটতি সামাল দিতে নেসকো কর্তৃপক্ষকে দিনের বিভিন্ন সময় এলাকা ভেদে বিদ্যুত সংযোগ বন্ধ রখতে হচ্ছে।
নেসকোর বিতরণ অঞ্চল রাজশাহীর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ জানান, জেলায় বিদ্যুতের চাহিদা ৯৮ মেগাওয়াট। এই চাহিদার বিপরীতে নেসকো বিদ্যুতের সরবরাহ পাচ্ছে মাত্র ৬৩ মেগাওয়াট। মহানগরীতে বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি।
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
সব মন্তব্য
No Comments