স্টাফ রিপোটার: ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সাধারণ শ্রমজীবী মানুষের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আরামবাগ থেকে শুরু হয়ে দৈনিক বাংলা বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় তারা বলেন, গরিব মারার অবৈধ বাজেট মানি না মানব না, দুর্নীতিবাজদের বিচার কর, করতে হবে, ডামি সরকারের সিন্ডিকেট ভেঙ্গে দাও ঘুড়িয়ে দাও, দ্রব্যমুল্যের দাম কমাতে হবে কমাতে হবে বলে শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শ্রমিকরা বলেন, সরকারের সিন্ডিকেট আর দুর্নীতির কারণে নিত্যপন্যের দাম এখন আকাশ ছোঁয়া। আমরা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। মানুষ বাঁচাতে দ্রব্য মুল্যের দাম কমাতে হবে। দেশ থেকে লুটপাট আর দুর্নীতি দুর করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে।
এদিকে মিছিল শেষে ৬ জন রিকশা শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments