বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ১৩ জানুয়ারী ২০২৩, শুক্রবার বুয়েট খেলার মাঠে মহাপুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গত ২৯ নভেম্বর মঙ্গলবার বুয়েট এ্যালামনাইয়ের সভা কক্ষে বোর্ড অব ট্রাস্টির সভায় আয়োজনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। ০৫ জানুয়ারী ২০২৩ পর্যন্ত সরাসরি বা অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। সভায় আয়োজক বিষয়ক বিভিন্ন কমিটি এবং উপ-কমিটি নির্ধারণ করা হয়। দিনব্যাপী আয়োজিত এই পুনর্মিলনী আয়োজনে থাকছে উদ্বোধনী অধিবেশন, খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাতঃরাশ, মধ্যাহ্ন ভোজ, নৈশ ভোজ ও বুয়েটের কৃতী ছাত্র-ছাত্রীদের পুরষ্কার প্রদানসহ বিনোদনের আরও অনেক কার্যক্রম।
মহাপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বুয়েট এ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের মুক্ত আলোচনার বিষয় হল ‘আগামীর প্রকৌশল শিক্ষা’। প্রবন্ধটি উপস্থাপন করবেন অধ্যাপক ড. মোহাম্মদ তামিম, ডীন, কেমিকৌশল ও যন্ত্রকৌশল অনুষদ, বুয়েট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বুয়েট এ্যালামনাইয়ের সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পানিসম্পদ বিশেষজ্ঞ পরিবেশ বিজ্ঞানী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আইনুন নিশাত।
সম্মানিত সকল এ্যালামানই সদস্যগণকে রেজিস্ট্রেশনের জন্য আহবান করা যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments