সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন নবাঙ্কুরের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুজ্জামান তুষার মল্লিক।
বুধবার (১৭ ডিসেম্বর) দয়াময়ীস্থ জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নবাঙ্কুরের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, কাউছার আহম্মেদ, সহ-সভাপতি রেজাউর রাশেদ ইসলাম রাসু, প্রভাষক সাধন চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র ঘোষ।
আলোচনা সভা শেষে নবাঙ্কুরের শিশু কিশোর সদস্যরা আবৃত্তি, নৃত্য ও একক-দলীয় সংগীত পরিবেশন করে।
আলোচনা সভায় নবাঙ্কুরের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত স্বাধীন দেশে শিশুদের বিকাশ ও শুদ্ধ সংস্কৃতি চর্চার লক্ষ্য নিয়ে নবাঙ্কুর প্রতিষ্ঠা করা হয়। শুভ তৎপরতার ফলে সংগঠনটি জেলার শ্রেষ্ট শিশু-কিশোর সংগঠনের স্বীকৃতি লাভ করে। এক সময়ে জাতীয় দিবস থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে পালন করতে গিয়ে সকল মহলের কাছে প্রশংসা কুড়িয়ে ছিল।
উপদেষ্টা কাউছার বলেন, বিকল্প নেতৃত্ব প্রতিষ্ঠা এবং ধারাবাহিকভাবে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সংগঠনের ঐতিহ্যকে সমুন্নত রাখতে হবে।
সভাপতির বক্তব্য তুষার মল্লিক বলেন, আমরা বিজয় লাভের ৫৪ বছর পরেও আমাদের শিশুরা বৈষম্যসহ নানা নির্যাতনের শিকার হচ্ছে। শিশুদের সুরক্ষায় আমাদের আরো বেশী কাজ করতে হবে। নবাঙ্কুর শিশুদের কল্যাণে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments