ডেস্ক রিপোর্ট: দেশের ঐতিহ্যবাহী পত্রিকা গণমানুষের সাপ্তাহিক “একতা”র বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে আরোপিত সরকারি বিজ্ঞাপন প্রদানে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রবিবার ( ১৬ মার্চ ২০২৫ ) হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকার সরকারি বিজ্ঞাপন প্রাপ্তির ডিএফপি তালিকা থেকে একতা পত্রিকার নাম বাতিল করে দেয় ২০১৪ সালে।
রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে এই স্থগিতাদেশ দেয়। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়।
সাপ্তাহিক একতার পক্ষে রীট মামলার শুনানি করেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী। এর আগে একই ইস্যুতে এই বেঞ্চ সরকারের উপর রুল জারি করে।
উল্লেখ্য, শুধুমাত্র রাজনৈতিকহীন উদ্দেশ্যে প্রণোদিত হয়ে বিগত আওয়ামী সরকার ‘সাপ্তাহিক একতা’র অধিকার খর্ব করে। রবিবার হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে সাপ্তাহিক একতা সরকারি বিজ্ঞাপন প্রাপ্তিতে তার অধিকার ফিরে পেলো।
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
সব মন্তব্য
No Comments