ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানো সহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও প্রেস ক্লাবের যৌথ আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন র্জানালিষ্ট এ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন সহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, ভূল্লী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতি, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাশ প্রমূখ।
সাংবাদিকের উপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা সহ কঠোর শাস্তির দাবি করেন বক্তারা।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments