স্টাফ রিপোটার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, সংস্কৃতির অদম্য শক্তিকে মুক্তিযুদ্ধকালে আমরা কাজে লাগিয়েছি। এখন ডিজিটাল প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধির লড়াই চলছে। ২০২১ সালে প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অভিযাত্রা আমরা শুরু করেছি। ইতোমধ্যেই বাংলাদেশ ডিজিটাল ব্যাংকিং যুগে প্রবেশে করেছে। জমির নামজারি, রেলের টিকিটসহ প্রায় সকল অত্যাবশ্যকীয় সেবা এখন ঘরে বসেই সম্ভব হচ্ছে। এর ফলে কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশ গত পৌনে পনের বছরে অভাবনীয় রূপান্তর ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মতো স্মার্ট বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমৃদ্ধির চলমান এ লড়াই এগিয়ে নিতে ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করতে হবে।
মন্ত্রী গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে, সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূইয়া, চিত্র নায়ক ফেরদৌস আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্যসেন হল সাংস্কৃতিক সংসদের সভাপতি আসাদুজ্জামান অভি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়কে একাত্তরের স্বাধীনতা সংগ্রামসহ বাঙালির প্রতিটি গণতান্ত্রিক লড়াই ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সূতিকাগার উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এদেশে সুষ্ঠু ধারার সাংস্কৃতিক পরিমন্ডলের যাত্রা শুরু হয়েছিল। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে সংস্কৃতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি। ৭১ সালের ২২ ফেব্রুয়ারি ডাকসুর উদ্যোগে মঞ্চস্থ তার লেখা এক নদী রক্ত নাটকটির মঞ্চায়নের কথা স্মরণ করে তিনি জানান যে সেই নাটকটিতে শহীদ শেখ কামাল অভিনয় করেছিলেন। । সূর্যসেন হল ছাত্র সংসদের নাট্য ও প্রমোদ সম্পাদক হিসেবে নাট্যচক্র প্রতিষ্ঠায় এবং সাংস্কৃতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকা তুলে ধরে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক আন্দোলন প্রতিমূহুর্তের যুদ্ধ। সাংস্কৃতিক আন্দোলনের ভিত শক্তিশালী করতে না পারলে মুক্তি যুদ্ধের চেতনা শাণিত হবে না। জনাব মোস্তাফা জব্বার ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সূর্যসেন ( জিন্নাহ হল) হলের আবাসিক ছাত্র হিসেবে তার স্মৃতি রোমন্থন করে বলেন, যাত্রার শুরু থেকেই এ হলের ছাত্ররা ছিল প্রগতিশীল রাজনীতির ধারার অনুসারি। মধুর কেন্টিনে বসে জয় বাংলা শ্লোগান এ হলের ছাত্রদেরই প্রথম উচ্চারণ। মোহাম্মদ আলী জিন্নাহ হলের নাম পরিবর্তন করে মাস্টারদা সূর্যসেন হলে পরিবর্তন আমাদেরই প্রচেষ্টার ফসল বললেন মন্ত্রী। তিনি অতীতের মতো আগামী দিন গুলোতেও প্রগতিশীল আন্দোলনে সূর্যসেন হলের ছাত্ররা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কম্পিউটারে বাংলাভাষার উদ্ভাবক জনাব মোস্তাফা জব্বার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় গত পৌনে পনের বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে সরকার গঠন করেন এবং ২০২৪ সালে আমরা তাকে পুনরায় নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। যে কোনো মূল্যে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত এই দেশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে যে রূপান্তর ঘটেয়েছেন তা অব্যাহত রাখতে হবে। এই লক্ষ্যে তিনি সবাইকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
ড. আখতারুজ্জামান শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সূর্যসেন হল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ফলপ্রসূ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মো: সোহরাব হোসাইন বলেন, বাঙালি জাতির ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অঙ্গাঙ্গীভাবে মিশে আছে।
মন্ত্রী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কোনো পক্ষ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন ...
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
সব মন্তব্য
No Comments