কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের উপর থেকে পড়ে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাদিম ওই গ্রামের মো.জামাল মুসুল্লীর ছেলে।
স্বজনরা জানান, নিজেদের বাড়ির সামনে থামানো একটি টমটম উপর শিশু নাদিম খেলছিল। হঠাৎ করে টমটমটির উপর থেকে পড়ে যায়। এতে নাকের উপরিভাগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, নিজেদের টমটমে এ দূর্ঘটনার কারনে কারোর কোন অভিযোগ নেই । তবে এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments