স্টাফ রিপোটার: জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশে বেকার সমস্যা মহামারী আকার ধারণ করেছে। গত ৩২ বছরে কোন সরকার বেকার সমস্যা সমাধানে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। দেশে এখন ৫ কোটি বেকার। এদের একটা বিপথগামী অংশ সরকারী দলের ছত্রচ্ছায়ায় দলবাজীর নামে চাঁদাবাজী, দখলবাজী, মাদক ব্যবসা, সন্ত্রাসের সাথে জড়িত হয়ে আয়-রোজগারের ব্যবস্থা করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমেই বেকার তৈরী করে যাচ্ছে। আমরা এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলাম। বিএনপি ও আওয়ামী লীগ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অরাজকতা, নাশকতা ও সহিংসতা তৈরি করে জনমনে আতংক সৃষ্টি করছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় এলে বেকার তৈরির বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবো। শিক্ষিত বেকারদের জন্য আমরা বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা চালু করেছিলাম। কোটি কোটি বেকারের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো।
আজ সকালে বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগ কে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম। কিন্তু ক্ষমতায় বসে আওয়ামী লীগ স্বজনপ্রীতি, দূর্ণীতি, দাঃশাসন, লুটপাটের রেকর্ড গড়ে স্বাধীনতার চেতনা ভুলুন্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে। বিএনপিও ক্ষমতায় থেকে হাওয়া ভবন তৈরির মাধ্যমে ব্যাপক দূর্ণীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দূর্ণীতিবাজ হিসেবে জনগণের কাছে চিহ্নিত হয়েছে। জনগণ আগামী নির্বাচনে এই দুই দলকেই প্রত্যাখান করবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন জনগণের ভাগ্য উন্নয়নে এই দুই দলের চেয়ে বেশি কাজ করেছে। জনগণ আজ জাতীয় পার্টির কথা শ্রদ্ধাভরে স্মরণ করছে। জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই, এই মুহুর্তে জাতীয় পার্টিকে সু-সংগঠিত হয়ে জনগণের আশার প্রতিফলন ঘটাতে হবে।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম মিন্টু, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভাকেট রেজাউল করিম বাছেদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মিলন, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, সামছুল আলম লিপ্টন, কেন্দ্রীয় সদস্য বাছেদ আলী টিপু, আনোয়ার হোসেন খান শান্ত, শামীম আহমেদ রিজভী, মুক্তিযুদ্ধা পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা গোলাম কাদের, বীর মুক্তিযোদ্ধা মোমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আহমেদ আলী মোল্লা, প্রাক্তন সৈনিক পার্টির নেতা মোঃ ফয়েজ আলম ভূঁইয়া, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন পাটোয়ারী, মোঃ আব্দুল মতিন, মোঃ সালাউদ্দিন কাদের, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আতাউর রহমান, মোঃ আব্দুল মজিদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হানিফ নেগাবান, মোঃ আলেফ রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, মাওলানা খ.ম. নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ রমিজ উদ্দিন, মোঃ আব্দুল জলিল, মোঃ শাহজাহান, মোঃ নুরুজ্জামান চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম রতন, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ আবুল হাশেম, মোঃ আব্দুল মোতালেব, মোঃ শুক্কুর আলী, মোঃ মামুন, মোঃ মিনহাজুল আবেদীন, রেজাউল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির নেতা উজ্জ্বল চাকমা।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments