মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ১নং ওয়ার্ডে মঙ্গলবার মধ্যেরাতে পুলিশের হাতে আটক হয় দুই অটোরিক্সা চালক। এরা হলেন, ড্রাইভার মাহেব আকন, পিতা আব্দুল রশিদ আকন ও কামাল সিকদার, পিতা সেকুল সিকদার। এদেরকে রাত আনুমানিক ১২ টার সময় নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয় বলে জানা গেছে। পুলিশ বলছে এদের বিরুদ্ধে কিছুদিন পূর্বে উপজেলা চত্বরে শ্রীপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লার উপর হামলার ঘটনায় অভিযোগ রয়েছে। এদিকে আটককৃত দুই ড্রাইভার এর পরিবারের দাবী তারা নির্দোষ। তাদের দাবী স্থানীয় সাংসদ পংকজ নাথ'র প্রোগ্রামে না যাওয়ার কারণে তারা রোষানলে পড়েছেন। একটি মহলের ইন্ধনে এবং ভুল তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা ওই মামলায় এজাহার নামীয় আসামি না। সাংসদ পংকজ নাথ'র অনুসারীদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন। এদিকে দুই অটোরিক্সা চালক-কে আটকের প্রতিবাদে ওই এলাকায় সবধরনের যানবাহন বন্ধ রয়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে সেখানকার যাত্রী এবং ব্যবসায়ীরা। গ্রেফতারের পর তাদের জেলহাজতে পাঠানো হয়।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments