ফরিদপুর অফিস: ফরিদপুরে আশ্রয়ণ প্রকল্পের জায়গার মালিকানা নিয়ে বিরোধের জেরে ইউএনওর উপর এলাকাবাসীর হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এ দুটি মামলা দায়ের করা হয় মধুখালী থানায়।
দুটি মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহ আসাদুজ্জামানকে। পুলিশ এ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
মধুখালী থানা সূত্রে জানা গেছে, একটি মামলার বাদী ইউএনও আশিকুর রহমান চৌধুরীর গাড়ি চালক সুমন শেখ। অপর মামলার বাদী মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস।
দুটি মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও দুইশ থেকে আড়াইশজনকে।
গাড়ি চালকের সুমন শেখের দায়ের করা মামলায় সরকারি কাজে বাধা, ইচ্ছাকৃতভাবে আঘাত করে জখম করা ও সরকারি সম্পত্তি ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে।
এসআই প্রবীর কুমার বিশ্বাসের দায়ের করা মামলায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর করার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় এজাহারভুক্ত দুই আসামি ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মৃধা (১৯) ও মো. প্রিন্স মোল্লাকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, গ্রামবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- এসআই প্রবীর কুমার বিশ্বাস, কনস্টেবল মো. আলী হোসেন, মাহমুদ খান ও আবু হানিফ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments