ডেস্ক রিপোর্ট: শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবীতে ১১ই আগষ্ট ২০২৪, রবিবার, সকাল ১০টা থেকে এনসিটিবি-র সামনে অবস্থান করে অভিভাবকরা। আবস্থান কর্মসূচিতে সচেতন অভিভাবক সমাজ এর আহবায়ক আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাখাল রাহা, আহবায়ক, শিশির; সীমা দত্ত, সভাপতি, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র , কারিকুমালাম বিশেষজ্ঞ অধ্যাপক সরোয়ার জাহান, ডা মাহমুদা মিতু,তানিয়া হোসাইন, ফাহমিদা পারভিন, এবিএম জাকারিয়া রাজিব, তাহেরা আক্তার রূপা, নাসির উদ্দিন বিশ্বাস, মারজান আক্তারসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে এদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম চালু হয়েছে। এই কারিকুলাম এদেশের পতিত শিক্ষাব্যবস্থাকে আরো নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। চোখের সামনে ছেলেমেয়েদের শিক্ষার এই নৈরাজ্য ও তাদের বিপন্ন ভবিষ্যৎ দেখে উদ্বিগ্ন হয়ে অভিভাবকরা শুরু থেকেই কারিকুলাম বাতিলের দাবীতে আন্দোলন করে আসছেন। বিগত প্রায় দেড় বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি সাধারণ ধারার শিক্ষা এবং সাধারণের সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্যই বিদেশী নানা শক্তির সাথে মিলে বিগত স্বৈরাচারী সরকার এই কারিকুলাম প্রণয়ন করেছিল। কিন্তু স্বৈরাচারের পতন ঘটলেও সেই কারিকুলাম এখনো বাতিল করা হয়নি।
বক্তরা অভিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই জ্ঞান, শিক্ষা ও মনুষ্যত্ব বিরোধী শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবি জানান।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments