তিতাস, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: দীর্ঘ নয় বছর পর নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে মোঃ নুরুল ইসলাম ঠান্ডু ও সম্পাদক হিসেবে মজিবর রহমানের নাম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বাগাতিপাড়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করা হলেও পুর্ণাঙ্গ কমিটি পরে ঘোষনা করা হবে বলে জানা যায়।
জানা যায়,অনুষ্ঠানের শুরুতে সকাল ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসন (রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য বেগম আক্তার জাহান, সদস্য সৈয়দ আব্দুল আওয়াল, তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপি, নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসন-৪৩ এর সাংসদ রত্মা আহম্মেদ এমপি।
বিকাল সাড়ে ৫ টার দিকে দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খাইরুজ্জামান লিটন সভাপতি হিসেবে মোঃ নুরুল ইসলাম ঠান্ডু ও সাধারণ সম্পাদক হিসেবে মজিবর রহমান চেয়ারম্যানের নাম ঘোষনা করেন ।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments