মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের রাজশাহীর রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরেম্যান রুবেল ইসলাম। এ ঘটনায় দুইজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এই সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। বরখাস্তকৃতরা ভান্ডার রক্ষক জীবনকে চাপাইনবাবগঞ্জে ও গাড়ি চালক আব্দুর সবুরকে শাস্তি হিসেবে নওগাঁ বিএমডি রিজিয়ন অফিস বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএমডিএর চেয়ারম্যান আক্তার জাহান।
ভুক্তভোগী বুলবুল হাবিব জানান,সরকারি নির্দেশনা মোতাবেক সকাল ৮ টায় অফিস শুরু হবার কথা।সেই নির্দেশনা কতটুকু কার্যকর হয়েছে সেটি দেখতে বিএমডিএ যান তারা। সকাল সাড়ে ৮টায় নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বিএমডিএ তে প্রবেশ করেন। এর পরপরই তিনি সাংবাদিকদের ওপর চড়াও হন। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে এই নিয়ে বিতর্ক হয়। এরপর তার নির্দেশে কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহন হন ক্যামেরাম্যান রুবেল। বর্তমানে রুবেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
মেডিকেল চিকিৎসক প্রফেসর এনামুল হক বলেন, রুবেলের কানের পর্দা খানিকটা ফেটে গেছে। তবে সমস্যা খুব একটা গুরুতর না। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
এদিকে সাংবাদিক লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে বিএমডিএর ভবন ঘেরাও করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments