সংবাদ বিজ্ঞপ্তি: গত ৩-৪ দিন যাবৎ রেভাঃ লিটন ম্রং এর সাথে বাংলাদেশ বাইবেল সোসাইটিকে নিয়েও বিভিন্ন পত্রিকায় ও ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে।
বাংলাদেশ বাইবেল সোসাইটি পরিচালনা পর্ষদ আজ ১৬ জুন সংবাদ পত্রে পাঠানো বিবৃতিতে বলেন, রেভাঃ লিটন ম্রং বাংলাদেশ বাইবেল সোসাইটি প্রতিষ্ঠানে জেনারেল সেক্রেটারী হিসাবে মাসিক বেতনে কাজ করেন। তার নিজ কমিউনিটি ও চার্চের সাথে ব্যক্তিগত যোগাযোগ, সম্পর্ক, কাজকর্ম থাকতেই পারে। সেখানে তিনি যদি কোন অপরাধ করেই থাকেন তবে তা তার নিতান্তই ব্যক্তিগত এবং দায়-দায়িত্বও তার নিজের, কিন্তু যদি সেখানে অপরাধজনিত কোন কর্মের সাথে জড়িত থাকে তা বাংলাদেশ বাইবেল সোসাইটি সমর্থন দেয় না।অনলাইন পত্রিকা যুগবার্তা.কমসহ বিভিন্ন পেপার পত্রিকায় ও ফেসবুকে রেভাঃ লিটন ম্রং কে নিয়ে যে সমস্ত লেখা প্রকাশিত হয়েছে তা তার ব্যক্তিগত এবং গারো ব্যাপ্টিষ্ট চার্চ (GBC, CHP, JOYRAMKURA)সংক্রান্তও সম্পৃক্ত। এর সাথে বাংলাদেশ বাইবেল সোসাইটির কোন যোগসূত্র তা বা সম্পৃক্ততা নেই। বাংলাদেশ বাইবেল সোসাইটি একটি ধর্মীয় ও পবিত্র প্রতিষ্ঠান। এমতাবস্থায় ঐ সমস্ত প্রকাশিত ও প্রচারিত সংবাদের সাথে বাংলাদেশ বাইবেল সোসাইটিকে নিয়ে জড়িত বক্তব্য সমূহের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি।বাংলাদেশ বাইবেল সোসাইটির আইন বহির্ভূত ও অন্যায় কাজের সাথে কোনরূপ সম্পৃক্ততা নেই বা ভবিষ্যতেও থাকবেনা।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডে ...
সব মন্তব্য
No Comments