ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আউলিয়া বাজার এলাকার খাটিঙ্গার বাগান থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের মোঃ বাবুল মিয়া ও ফজল খাঁন।
পুলিশ সূত্রে জানা যায়, খাটিঙ্গা কাঁঠাল বাগান এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল। পেয়ে খবর পেয়ে আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালায়। এসময় ২জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করতে সÿম হলেও অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় পুলিশ ২টি রামদা, ২ কিরিচ, ২টি টর্চ লাইট ও ১টি গ্রীল কাটার যন্ত্র উদ্ধার করে। আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মোঃ মনিরুল ইসলাম জানান, পুলিশ বাদি হয়ে বিজয়নগর থানায় গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। গতকাল রবিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি জানান, বাবুল মিয়ার নামে অস্ত্র-মাদকসহ ৫টি মামলা এবং মোঃ ফজল খানের নামে ২টি মামলা রয়েছে।
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
সব মন্তব্য
No Comments