নেত্রকোনা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী তাতী দল।
রোববার (২০ জুলাই ২০২৫) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা পৌর শহরের ছোটবাজারস্থ বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন আহম্মদ লেলিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ফারুক মীর সোহেল। বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন তাতী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান তালুকদার বিপুল, যুবায়ের হাসান রুহী, সুব্রত পাল, বারহাট্টা উপজেলা তাতী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং তারেক রহমান বিএনপির অন্যতম নেতৃত্ব। তাদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে যে রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করা হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করে সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের কটূক্তি ও আচরণ করলে রাজপথে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments