বানারীপাাড়া(বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় তিন যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা যুুবলীগ নেতা মহসিন রেজা জানান,বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ইসলাম (নাদির কাজী ) রেক্টিফাইড স্প্রিরিট ( আর.এস.) সেবণকরে পথেঘাটে মাতলামি করে বেড়ায়। ৩০ জানুয়ারী বিকাল ৩টার দিকে সে মাদকসেবণ করে ভূমি অফিসের অদূরে বানারীপাড়া মাহমুদিয়া মাদরাসার সামনে দাঁড়িয়ে মাতলামি করছিল। বিষয়টি দেখতে পেয়ে তিনি (যুবলীগ নেতা মহসিন রেজা) ও তার সঙ্গে থাকা বন্ধু তারেক হাওলাদার ও আল-আমিন এ্র প্রতিবাদ করে তাকে মাতাল অবস্থায় ধরে ইউএনও’র কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ইউএনওর কাছে যেতে না চাওয়ায় এক পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়টিকে পুঁজি করে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা বিভিন্ন অভিযোগ এনে ওই দিন রাতে রফিকুল ইসলামকে দিয়ে মহসিন রেজা,তারেক হাওলাদার ও আল-আমিনের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করিয়ে তার কপি সাংবাদিকদের কাছে সরবরাহ করে। মিথ্যা ওই অভিযোগের কপির বরাত দিয়ে কয়েকটি অনলাইন পত্রিকায় রিপোর্ট প্রকাশ করানো হয়। প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক অপপ্রচার মূলত যুবলীগ নেতা মহসিন রেজা,তারেক হাওলাদার ও আল-আমিনের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃন্য প্রয়াসমাত্র। এদিকে ভূমি অফিসের চেইনম্যান রফিকুল ্ইসলাম তার বিষয়টি পুঁজি করে একটি মহল ফায়দা নিতে চাচ্ছে এ বিষয়টি বুঝতে পেরে তার থানায় দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নেন । এর মধ্য দিয়ে তার সঙ্গে মহসিন রেজা ,তারেক হাওলাদার ও আল-আমিনের সৃষ্ট ভুল বুঝাবুঝির অবসান ঘটে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments