সিলেট অফিসঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সমাজের দুস্থ, অবহেলিত ও অনগ্রসর মানুষের কল্যাণের জন্য সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, দারিদ্য বিমোচনে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে ইতিমধ্যে অতি দারিদ্রের হার ১০.৫ শতাংশে নেমে এসেছে এবং ২০৩০ সালের মধ্যে ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে সিলেটের বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে প্রদত্ত বিভিন্নরকম সরকারি সহায়তার উল্লেখ করে বলেন, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলা কর্মসূচির মাধ্যমে মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করে যাচ্ছে— যেখানে সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসীদের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের সিলেট বিভাগের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক এবং সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক শহিদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments