অনিক রায়,ফরিদপুর অফিস: নগরকান্দা উপজেলা জোয়ারকান্দি গ্রামে (ফরিদপুর–বরিশাল) মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। এ ঘটনায় অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে ফরিদপুর–বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের জোয়ারকান্দি এলাকায়, স্থানীয় বাসিন্দা ফয়সাল মাতুব্বরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরগামী চাকলাদার পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২২ ০৫) একটি বাস ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে ভবুকদিয়া থেকে পুকুরিয়াগামী একটি ইজিবাইক সামনে পড়ে। এ সময় বাসচালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডান পাশের খাদে পড়ে যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। অনেকেই নিজ উদ্যোগে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তীতে খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস, নগরকান্দা থানার এসআই সনাতন এবং ভাঙ্গা হাইওয়ে থানার এটিএসআই বিল্লাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ জানায়, ফরিদপুর থেকে ভাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ভাঙাচোরা থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।বিশেষ করে দ্রুতগতির যানবাহন এসব ঝুঁকিপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক ভাঙাচোরা ও খানাখন্দ থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ব্যস্ত সময়ে অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে ঝুঁকি আরও বেড়ে যায়। তারা দ্রুত সড়ক সংস্কার, নিয়মিত তদারকি এবং মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments