রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়য় ৫ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে বিশ্বনাথ রায় (৫২) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার ৪৫ দিন পরে ওই ছাত্রীর পিতা উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের বিমল রায় (৩৮) বাদী হয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) পাশ^বর্তী বাড়ির মৃত হরিপদ রায়ের ছেলে বিশ্বনাথ রায় (৫২) কে আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। এর আগে ৫ সেপ্টেম্বর রাতে লম্পট বিশ্বনাথ রায়কে উপজেলার তেতলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বিকাল ৩টার দিকে বাদীর বাড়ির পশ্চিম দিকের ফজলুর রহমানদের পেয়ারা বাগানের অদূরে ওই ছাত্রী নৌকায় বসেছিলো। বিশ্বনাথ রায় সে (ছাত্রী) কেন একা নৌকায় বসে আছে তা জানতে চায়। ছাত্রী জানায় তার সহপাঠি সম্রাট তাকে পেয়ারা খাওয়াতে বাগানে নিয়ে যাবে। এ কথা শুনে লম্পট বিশ্বনাথ রায় তাকে ভালো পেয়ারা খাওয়ানোর কথা বলে পেয়ারা বাগানে যেতে বলে। পিতার চেয়েও বয়সে বড় কাকার সাথে সরল মনে সে পেয়ারা খেতে যাওয়ার সম্মতি জানায়। বিশ্বনাথ নির্জন বাগানে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন চেষ্টা চালায়। সে বিশ্বনাথের হাতে-পায়ে ধরলেও সে তার কামলালসা চরিতার্থ করতে জোরজবরদস্তি চালায়। পরে ওই নৌকা যোগেই বিশ্বনাথ তাকে তাদের বাড়ির পাশ্বর্বর্তী কালভার্টে নামিয়ে দিয়ে যায়। তবে নামিয়ে দেয়ার আগে সে এ ঘটনা কারও কাছে বললে তার পিতা-মাতা ও ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সে হুমকির কারনে প্রথমে বিষয়টি কাউকে না জানালেও কয়েক দিন পরে মায়ের কাছে খুলে বলে । মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এতোদিন মামলা দায়ের করেনি বলেও জানাগেছে। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসী জেনে থানা পুলিশ ও সাংবাদিকদের অবহিত করে। এবিষয়ে বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) জাফর আহম্মেদ জানান, ভিকটিমের পিতার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বনাথ রায়কে গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে এবং ভিটটিমকে উদ্ধার করে বরিশাল ওসিসিতে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
সব মন্তব্য
No Comments