ডেস্ক রিপোর্ট: চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এমভি আল-বাখেরা জাহাজের শ্রমিকদের গলাকেটে নির্মমভাবে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সোমবার ( ২৩ ডিসেম্বর ২০২৪ ) বিকাল ৫ টায় ১১৫, ষ্ট্রান্ড রোড, বাংলা বাজার, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ বাবুল মাস্টার। বক্তব্য রাখেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফসার চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ইছা মিয়া, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক আইউব খান মাস্টার, শফিকুল ইসলাম, কার্যকরঅ সদস্য শেখ বশির ড্রাইভার, জাহাঙ্গীর, নৌযান শ্রমিক নেতা বাহাদুর মাস্টার, সোহেল ড্রাইভার, ফারুক মাস্টার, মাকছুদ মাস্টার, রহমান মাস্টার, মোঃ সেলিম, ফজলুল আজীম ড্রাইভার, আলফাজ মাস্ট প্রমুখ।
বক্তারা বলেন, হরিনা ঘাটের কাছে মাঝেরচর এলাকায় এম. ভি. আল-বাখেরা জাহাজে সন্ত্রাসী কায়দায় নির্মম হত্যাকা-ের ঘটনায় ঘটনাস্থলেই জাহাজের মাষ্টার সহ ৭ জনের মৃত্যুর রোমহর্ষক নৃশংস হত্যার প্রকৃত কারন উদ্ঘাটন, হত্যাকারীদের সনাক্ত করে আগামী ৩৬ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির এবং সকল নৌপথে সন্ত্রাস চাঁদাবাজী ডাকাতী বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করাতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তার জন্য নৌশ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এ আন্দোলনে বাধ্য হয়ে এদেশের প্রতিটি সরকার বার বার আশ্বাস দিলেও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হয় নি। দেশের পণ্য আমদানি-রফতানি সরবরাহ নিশ্চিত করে নৌ- শ্রমিকরা। অথচ এসব শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা রাষ্ট্রের চরম ব্যর্থতার বর্হিপ্রকাশ। এসব রাষ্ট্রীয় বাহিনী নৌ-পথে নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে।
নেতৃবৃন্দ বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচি পালনের অংশ হিসাবে আগামী তিনদিন শোক পালন সংগঠনের কার্যালয় এবং সকল নৌযানে কালো পতাকা উত্তোলন ও সকল নৌশ্রমিকরা কালো ব্যাজ ধারন। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বিক্ষোভ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করার ঘোষণা এবং আগামী তিন দিনের মধ্যে মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারি ভাবে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণার দাবি জানান অন্যথায় আগামী ২৬ তারিখ মধ্যরাত থেকে লাগাতার কর্মবিরতির কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার জন্য শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments