কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনকভাবে নিখোজ তিন সন্তানের জননী গৃহবধূ আঁখি আক্তার (৩০) কে তার প্রেমিক হাসান মাহমুদ (৩২) সহ উদ্ধার করেছে পুলিশ। নিখোজের ৪ দিন পর শনিবার রাত ১ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর গ্রামের প্রেমিকের বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। এর আগে গত মঙ্গলবার গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যায় ওই গৃহবধু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের দিন ওই গৃহবধুর পিতা আলমগীর হাওলাদার বাদী হয়ে স্বামী আলমগীর হোসেন সহ শ্বশুর বাড়ির ৯ জনের নামে একটি অপহরন মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরকীয়ার ওই প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে আসা হলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভীর করে শত শত মানুষ।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments