ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৯ শিশুসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে জলাতষ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১০ টা থেকে ১২ পযর্ন্ত সময়ে উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক, আছলামপুর ইউনিয়ন, মাদ্রাজ ইউনিয়নের হামিদপুর ও জিনśাগড় ইউনিয়নের ফ্যাসনগঞ্জ এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, জিনśাগড় ইউনিয়নের শফিউল্লাহ মিয়া (৬০), মোঃ রাকিব (৪) বেতুয়া স্লুলিজ এলাকার অলিউদ্দিন(৩৫), ফাতেমাবাদ এলাকার নুহা (৫), আসলাপুর ইউনিয়নের শারমিন (৬), মাদ্রাজ ইউনিয়নের নতুন স্লুলিজ এলাকার জিহাদ (১১), শামিমা (১৭), শাহিনুর (২২) আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের আহাদ (৭), সানজিদা (৭), ইয়াছিন (১০) ফরাদ (৯), শারমিন (৬), হাজারীগঞ্জ ইউনিয়নের আটকপাট এলাকার মেহেদী হাসান (১০)।
চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই একের এক কুকুরের কামড়ে আহত রুগী হাসপাতালে আসতে শুরু করে। কুকুরের কামড়ে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা শেষে জলাতষ্কেও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
আহত বৃদ্ধ সফিউল্লাহ জানান, সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বাড়ি সংলগś রাস্তার উপর এলে পিছন থেকে একটি কুকুর তার হাতে কামড় দিয়ে মাংস তুলে ফেলেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক এ তথ্য নিশ্চিত করে বলেন, কুকুরের কামড়ে আক্রান্তদের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত না হওয়ায় কাউকেই ভর্তি করা হয়নি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান জানান, প্রজনন মৌসুমে কুকুরের উদ্রপ দেখা দেয়। তখন গবাদী পশুসহ মানুষ আক্রান্তের খবর পাওয়া যায়। এসময়ে মানুষকে কামড়িয়ে আক্রান্তের কারণ স্পষ্ট নয়।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments