ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে। কলকাতার হয়ে আইপিএলে খেলছেন সাকিব। সাকিবকে নিয়ে করা ২৯ সেকেন্ডের ভিডির ক্যাপশনে কলকাতার দলটি হিন্দিতে লিখেছে- ‘ভাগ ভাগ ভাগ, আয়া শের আয়া শের’। যার অর্থ বাংলায় এমন ‘ভাগো ভাগো, বাঘ আসলো।’ ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকেও এমনটি ছন্দ ছিলো।
করোনার কারনে ভারতে মাটিতে আইপিএলের চর্তুদশ আসর গত ২ মে স্থগিত হয়ে যায়। ভারতে করোনার প্রার্দুভাব বেড়ে যাওয়ায় আইপিএলের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সম্পন্ন করার সিদ্বান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থগিত হওয়া আইপিএলের বাকী অংশ মরুরদেশে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
আইপিএলের বাকী অংশে কলকাতার হয়ে খেলবেন সাকিব। তাই সাকিবকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে কলকাতা। ভিডিওতে দেখা যাচ্ছে, কলকাতার জার্সিতে নেটে ব্যাটিং-বোলিং করছেন সাকিব।
চর্তুদশ আসরের জন্য হওয়া নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিলো কলকাতা। প্রথম তিনটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান এবং বল হাতে মাত্র দুই উইকেট নেন তিনি। পারফরম্যান্স খারাপ থাকায় পরের চার ম্যাচে একাদশের বাইরে ছিলেন সাকিব।
৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে সাকিবের কলকাতা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।-বাসস
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
সব মন্তব্য
No Comments