ডেস্ক রিপাের্ট: বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় বাড়ানো হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে আজ খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানসমূহের অনুকূলে বরাদ্দকৃত চাল আমদানির জন্য এলসি খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে ৭ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানো হবে না ।
চাল আমদানির ক্ষেত্রে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে এলসি সম্পর্কিত যেকোনো তথ্য (পোর্ট অভ্ এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ইমেইলে (sasep@mofood.gov.bd) জানাতে হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
স্টাফ রিপোর্টার: কয়েক দফা পেছানোর পর অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।ব ...
সব মন্তব্য
No Comments