সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ আমি আপনাদের অতিথিয়েতায় খুবই মুগ্ধ। আমার কাছে মনে হচ্ছে না যে আমি সিলেটের হবিগঞ্জ থেকে জামালপুরে খেলতে এসেছি। সারা দেশে আমরা ফুটবলের একটি গণজোয়ার তৈরী করতে চাই।
২৪ ফেব্রুয়ারি (শনিবার) জামালপুর পৌরসভার আমন্ত্রনে খেলতে এসে ব্যারিস্টার ছায়েদুর রহমান সুমন এমপি এসব কথা বলেন।
বিকেল ৪ টায় ব্যারিস্টার ছায়েদুল হক ফুটবল একাডেমি বনাম জামালপুর পৌরসভার মধ্যে বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই ফুটবল প্রীতিম্যাচটি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই খেলা দেখার জন্য দুপুর থেকে হাজার হাজার দর্শনার্থী স্টেডিয়ামে জরো হতে শুরু করে। খেলা শুরু হওয়ার সময় স্টেডিয়ামে ভিতর-বাহিরে এবং গ্যালারি কানায়কানায় পরিপূর্ণ ছিল।
প্রীতিম্যাচের শুরুতে বক্তব্য রাখেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ব্যারিস্টার সৈয়দ ছায়েদুর হক সুমন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দেশে ফুটবলের একসময় জোয়ার ছিল, উত্তেজনা ছিল কিন্তু এটা মাঝখানে চাপা পড়ে যায় কিন্তু সেই জোয়ার ফিরিয়ে আনতে বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে। ব্যারিস্টার সুমন হবিগঞ্জ সিলেট ছাড়াও সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে ফুটবলের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ব্যারিস্টার সুমন যেভাবে ফুটবলকে জনপ্রিয় করার চেষ্টা করছে আমরাও জামালপুরে এই প্রচেষ্টা চালিয়ে যাব জেলা ক্রীড়া সংস্থার মধ্যমে। সুমন একটি প্রেরণার নাম। আমি এবং সুমন যেহেতু পার্লামেন্টের সদস্য তাই আমরা সংসদে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কথা বলবো।
খেলাটি ১-১ গোলে ড্র হয়। বিদায় বেলা ব্যারিস্টার সুমন জামালপুরবাসীকে অনুপ্রেরণা দিয়ে বলেন, সবাই বলে এমপিরা মাঠে নেমে খেলে না। আমি রাজনীতির মাঠেও খেলি, ফুটবল মাঠেও খেলি। আমি রাজনীতির মাঠে ঢাকার খেলোয়ারকে হারিয়ে হবিগঞ্জ-২ আসনের এমপি হয়েছি। হবিগঞ্জে ২৪ টি চা বাগান রয়েছে।জামালপুরবাসীকে আমন্ত্রণ দিয়ে গেলাম হবিগঞ্জে চা বাগান দেখাতে যাওয়ার জন্য। গিয়ে শুধু বলবেন জামালপুর থেকে এসেছি। এরপর অতিথিয়েতার দায়িত্ব আমার।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
স্টাফ রিপোর্টার: নতুন কুঁড়ির কাবাডি খেলোয়াড় মিথিলা খাতুনের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। একইসঙ্গে উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য তার পরিবারের হাতে ...
সব মন্তব্য
No Comments