উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় (৫০% ভর্তুকিতে) কৃষি যন্ত্রপাতি হিসেবে পাওয়ার থ্রেশার মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চারজন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে মেশিন বিতরণ করা হয়েছে। চারটি পাওয়ার থ্রেসার মেশিন পৌরসভা, শিকারপুর, বড়াকোঠা, সাতলা ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ তৌহিদ, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি প্রমুখ।
নেত্রকোণা প্রতিনিধি: বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে হাওর। আগাম বন্যা, খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করতে হয় এ অঞ্চলের মানুষকে। বর্ষা মৌসুম এলেই কমে যায় কাজের সুযোগ, বাড়ে অন ...
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
সব মন্তব্য
No Comments