মো. শাহজাহান কবির প্রধান, পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান ও বর্ষীয়ান সাংবাদিক সাজ্জাদ হোসেন বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি সম্পূর্ণভাবে বিকল হয়ে যাওয়ায় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
দীর্ঘ প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে এনটিভিসহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দায়িত্ব পালন করা এই গুণী সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই বলে জানিয়েছেন সহকর্মীরা।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাঁচার জন্য উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি, যা দেশের ভেতরে কিংবা বিদেশে করাতে বিপুল অর্থের প্রয়োজন।
এমতাবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার। মানবিক সহায়তা ও দোয়ায় একটি প্রাণ বাঁচতে পারে এবং একটি পরিবার ফিরে পেতে পারে তাদের প্রিয় মানুষটিকে।
সাংবাদিক সাজ্জাদ হোসেন নিজেও দেশের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:
নাম: মোঃ সাজ্জাদুর রহমান (সাজ্জাদ)
ব্যাংক: সোনালী ব্যাংক
অ্যাকাউন্ট নম্বর: ৩৩৪৮১০১০২৭১৪৬
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments