যশোর অফিস: যশোরে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাচড়া এলাকার হরিণার বিল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলাম-এর সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগমসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই হাসপাতাল ভবন নির্মিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ উন্নত চিকিৎসা সুবিধা পাবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পাশাপাশি জনগণকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি উল্লেখ করেন, একটি সুস্থ জাতি গঠন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একসঙ্গে কাজ করলে দেশের স্বাস্থ্যখাত আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, খালেদা জিয়া-এর শাসনামলে যশোর সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় এবং ২০০৬ সালে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে হরিণার বিল এলাকায় জমি অধিগ্রহণ করে ২০১০ সালে যশোর মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়।
দীর্ঘদিন হাসপাতালবিহীনভাবে একাডেমিক কার্যক্রম চলার পর স্থানীয়দের দাবির মুখে ২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে ৫০০ শয্যার হাসপাতাল প্রকল্প অনুমোদন পায়। ২০২৫ সালে ঠিকাদার নিয়োগের পর বর্তমান সরকারের অধীনে প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতি লাভ করেছে।
নতুন এই হাসপাতাল চালু হলে যশোরসহ আশপাশের জেলার রোগীদের রাজধানীমুখী চাপ কমবে এবং স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
স্টাফ রিপাের্টার: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি পদে বি ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে নৌপথে যাতায়াতকারী যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে যাত্রীদের সতর্ক ...
সব মন্তব্য
No Comments