স্টাফ রিপোটার: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)'র ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে পরিচালনা পর্ষদের ২৩পি পদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী ১৫ টি পদে এবং ঐক্য পরিষদ ৮ পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ ১২৯৪, বি এম শোয়েব ১২৭৯, মীর নিজাম উদ্দিন আহমেদ ১২৫৭, সিরাজুল ইসলাম ১২৪৭, মো. সহিদুল হক মোল্লা ১২১৫, নিজাম উদ্দি রাজেশ ১১৯১, মো. মুনতাকিম আশরাফ ১১৭৫, রাকিবুল আলম দীপু ৯৯২, মোহাম্মদ আফতাব জাভেদ ৯৬৬, মো. ইসহাকুল হোসেন সুইট ৮৯১, আমির হোসেন নুরানী ৮৫২, সৈয়দ মো. বখতিয়ার ৮৪০,তপন কুমার মজুমদার ৮৩৫, সালমা হোসেন অ্যাশ ৮৩১, এবং হাজী মো. আবুল হাশেম ৮১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের বাওসার আহমেদ ১০৩০, খন্দকার রুহুল আমিন ৯৮৮, মো. আমিন হেলালী ৯১১, মো. নিয়াজ আলী চিশতী ৯০৯, আবু মোতালেব ৮৯৯, শমী কায়সার ৮৫২, রাশেদুল হোসেন চেীধুরী রনি ৮৩৭ এবং হাফেজ হারুন ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত পরিচালকদের ২ আগষ্ট বুধবার ভোট অনষ্ঠিত হবে। তাদের ভোটে সভাপতি, সিনিয়র সভাপতি ও ছয়জন সহসভাপতি পদে নির্বাচিত হবেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৯৫৪জন। ভোট প্রদান করেন ১ হাজার ৭৪৬ জন ভোটার।
২৩ জন পরিচালনা পদের বিপরীতে প্রতিদ্বন্দী প্রার্থী ছিলেন ৪৯ জন।
নির্বচন পরিচালনা বোর্ডের চেয়াম্যন ছিল এ মতিন চৌধুরী এবং সদস্য ছিলেন শামছুল আলম ও এম এন মঞ্জুরুল হক।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments