রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুতের খুঁটির সাথে জড়ানো একটি পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ মোজাক্কের হোসেন (১০) । সে দোয়ারা বাজার উপজেলা সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ র্দূঘটনা ঘটে। সে লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জাান যায়, বিকেলে ঐ শিক্ষার্থী মোজাক্কের হোসেন লামাসানিয়া গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের ওয়াব্দা বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে জড়ানো একটি গাছে শালিক পাখি বাসা করে। ওই পাখির বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শিশুটির আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে সহপাঠিসহ স্বজনদের মাঝে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments