কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ৬ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত দশটায় কুয়াকাটা ও কলাপাড়া পৌর শহরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালানা করেন। এসময় ওইসব ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের এ অর্থদন্ড প্রদান করেন।
জানা গেছে, কুয়াকাটা আবাসিক হোটেল সাগর কন্যা রিসোর্ট ও হোটেল আমানের লাইসেন্স না থাকায় ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পচা বাসি খবার সরবারহ করায় কলাপাড়ার আনিকা রেষ্টুরেন্টের মালিককে ১০ হাজার, হোটেল আল মদিনার মালিককে ২০ হাজার ও কুয়াকাটার সী-গার্ল রেষ্টুরেন্টের মালিককে ৪০ হাজার এবং জোয়ার ভাটা এন্ড রেষ্টুরেন্টের মালিককে ৩০ হাজার জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments