বরিশাল অফিস: বরিশাল কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ওই স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে।সোমবার (০৮ আগস্ট) দুপুরে বহুমূখী কলেজিয়েট মাধঘ্যমিক বিদ্যালয়ে মারধরের এই ঘটনা ঘটে।মারধরের শিকার শিক্ষার্থীর নাম সৈয়দ মাহেবি ইসলাম হিমেল। সে ওই স্কুলের মানবিক শাখার ১০ম শ্রেনীর ছাত্র।
হিমেল জানান, সকালে স্কুল ড্রেসের সাথে নির্দিষ্ট জুতা না পড়ে আসায় গনিত বিভাগের সহকারী শিক্ষক হাবিবুর রহমান স্যার আমাকে মারধর করে৷ এরপর দুপুরে নামাজ শেষে স্কুলে প্রবেশের সময় কোথায় গিয়েছিলো না জানতে চেয়ে আরেক দফা মারধর করা হয়। এছাড়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন স্যারও বিভিন্ন সময় মারধর করার পাশাপাশি বিভিন্ন সময়ে হেয় প্রতিপন্ন করে।
আহত ছাত্র হিমেলের মা মিলি আক্তার মুক্তা ও বাবা সৈয়দ মহাসিন হিমু এমন মারধরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে। এমন ঘটনা যেন আর কোন শিক্ষার্থীদের সাথে না ঘটে সে কারনে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে সুষ্ঠ বিচারের দাবি করেন তারা।
এদিকে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেছেন। সেইসাথে এক শিক্ষার্থীকে মাথায় আঘাত করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।
তবে এ ধরণের অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও গনিত বিভাগের সহকারী শিক্ষক হাবিবুর রহমান।
তাদের দাবি করেন, স্কুলটিতে ছেলে ও মেয়ে পড়াশোনা করায় সবকিছু নিয়ন্ত্রণে রাখতে একটু বকাঝকা করা হয়
স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম বলেন, এই ঘটনা দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কেন বেতের ব্যবহার স্কুলে করা হয়েছে সেটিও তদন্ত করা হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments