পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: ক্লাস ফাঁকি দিয়ে রাজশাহীর পদ্মা নদীর পাড়ে আড্ডা দেওয়ার সময় ৯ শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন পদ্মা গার্ডেন থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করে বলেন,নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর পদ্মা পাড়ের বিভিন্ন স্পটে এসে আড্ডা দিচ্ছিল।
এছাড়াও কিশোর অপরাধের মতো বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কাজ শুরু করেছে। বিভিন্ন স্পটে ক্লাস ফাঁকি দেওয়া শিক্ষার্থীদের আটক করতে অভিযান শুরু করা হয়েছে।
তিনি বলেন,এরই ধারাবাহিকতায় নগরীতে ডিবি পুলিশের একটি টিম পদ্মা পাড়ে বিভিন্ন স্পট থেকে ৯ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
পরবর্তীতে অভিভাবকদের মুঠোফোনে ডেকে তাদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগের দিন সিমলা পার্ক থেকে ১০ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাদেরকেও অভিভাবকের জিম্মা দেওয়া হয়।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments