কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন গন্তব্য সুরক্ষা ও পর্যটন নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ হেডকোয়াটারের উদ্যোগে সোমবার সকালে কুয়াকাটা পৌরসভার সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন খুলনা ও বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পিপিএম (বার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব। এসময় ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ সহ ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী নিজেই ট্যুরিস্ট পুলিশ গঠন করেছেন। পর্যটন সম্প্রসারণের লক্ষ্যে এ বাহিনী গঠন করা হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটা সমুদ্র সৈকতে দিন দিন পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশদের পেশাদারিত্ব বজায় রেখে পর্যটক বান্ধব পুলিশ হিসেবে কাজ করতে হবে।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments