বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
রবিবার ২০ অক্টোবর বিকেলে কৃষি অফিস প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের আটটি গ্রুপের মাঝে কৃষি কাজে ব্যবহারের জন্য প্রায় ২ লক্ষ টাকা মূল্যের এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ'র আলাউদ্দিন শেখ, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম,
বিএনপি সম্পাদক ওয়াদুদ বিন আলিফ, জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, প্রেস ক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার সহ উপ সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।
এসময় ইউনিয়নের কৃষক সমিতির কাছ থেকে কিছু জামানত নিয়ে এল.এল পি(শ্যালো),মেইজ শেলার (ভূট্রা মারাই মেশিন), ফুট পাম্প, স্প্রেয়ার এবং ফিতা পাইপ গ্রুপের সভাপতি -সম্পাদক এর হাতে তুলে দেওয়া হয়।
নেত্রকোণা প্রতিনিধি: বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে হাওর। আগাম বন্যা, খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে জীবনযাপন করতে হয় এ অঞ্চলের মানুষকে। বর্ষা মৌসুম এলেই কমে যায় কাজের সুযোগ, বাড়ে অন ...
আহাছানুল মতিন নান্নু, (দিনাজপুর)বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে আলু চাষে ক্ষতির মুখে পড়লেও আগাম ভুট্টা চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। উৎপাদন খরচ তুলনামূলক কম এবং বাজারে ভালো দাম থ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ায় একটুক রোদের দেখা মিলতেই বরিশালের উজিরপুর উপজেলার বিলাঞ্চল নামে খ্যাত সাতলার ৫৬০ মিটার সেতুতে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমী দৃশ্য। সেতুর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ...
নেত্রকোণা প্রতিনিধি: কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি ...
সব মন্তব্য
No Comments