আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের রিক্সা, ইজিবাইক এর অতিরিক্ত লাইসেন্সের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করে কর্মস্থানের ব্যবস্থা, অটো রিক্সার সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিকরণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট রোববার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের নিউমার্কেট মোড়ে সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ময়মন ৫৫) এর আয়োজনে এবং উপদেষ্টা মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রিক্সা ও ইজিবাইক চালক শ্রমিকদের অধিকার আদায়ের মানববন্ধন সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম লিটন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি শেরপুর জেলা শাখা। আরো বক্তব্য রাখেন সোলায়মান আহমেদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি শেরপুর সদর উপজেলা। শ্রমিক নেতা গাজী সাইফুল শেরপুর জেলা মোজাইক টাইলস ও মারবেল শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শেরপুর সদর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক। রিক্সা ও ইজিবাইক ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শেরপুর পৌরসভা, ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্স লাইসেন্সের জন্য যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা কিছু কমিয়ে আনতে হবে এবং লাইসেন্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে। আরও বলেন, যাত্রী ভাইদের কাছে অনুরোধ যেখানে অটোরিক্সা ভাড়া ৫ টাকা সেখানে ১০ টাকা দিতে হবে। আমরা শ্রমিকেরা বিলাসী জীবন চাইনা, পরিবার পরিজন নিয়ে দু’মুঠো খাবার খেয়ে বাচঁতে চাই, আমাদের কথা চিন্তা করে আমাদের রুটি রোজগার করে বাঁচার সুযোগ দিন। এছাড়াও শ্রমিকেরা যাতে হয়রানি ও নির্যাতন না হয় সকল শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে।
মানববন্ধন ও সমাবেশে সদর উপজেলা রিক্সা ও রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও অন্যান্য শ্রমিকেরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments